
প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী পেল মহারাষ্ট্রে
ভারতের মহারাষ্ট্রের প্রথম উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন প্রয়াত অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজভবনে তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল আচার্য দেবব্রত। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস ও প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। বুধবার (২৮ জানুয়ারি) সকালে বিমান ভেঙে পড়ে মৃত্যু হয় অজিতের। তাঁর প্রয়াণের কয়েক ঘন্টার মধ্যেই দলীয় ভবিষ্যত নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দেয় ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ( এনসিপি)। সেই মতো, এসিপির ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রফুল প্যাটেল এবং দলের অন্যান্য নেতারা আলাদা করে কথা বলেন সুনেত্রার সঙ্গে। সেই বৈঠক পরই ঠিক হয় অজিতের অনুপস্থিতিতে উপমুখ্যমন্ত্রী করা হবে সুনেত্রাকেই। সেইমতো শনিবার (৩১ জানুয়ারি) বিধান পরিষদীয় দলের বৈঠকে তাঁর নাম প্রস্তাব করেন প্রবীণ এনসিপি নেতা ছগন ভুজবল। সব বিধায়কের সম্মতিতে সুনেত্রাকেই পরিষদীয় নেতা হিসেবে নির্বাচিত করা হয়। এরপরই উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে রাজভবনে যান সুনেত্রা।
![]()









