- - -

পেনসিল নিয়ে অভিমানে প্রাণটাই দিলো স্কুলছাত্রী!

Print News

পেনসিল নিয়ে অভিমানে প্রাণটাই দিলো স্কুলছাত্রী!

 

মায়ের কাছে রং পেনসিল নিয়ে যাওয়ার বিচার চেয়ে বিচার না পাওয়াতে ক্ষোভে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তমা আক্তার (১৩) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের আঙ্গারোয়া গ্রামে এ ঘটনা ঘটে।

শুক্রবার(৪ অক্টোম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

তমা ওই গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে এবং স্থানীয় বাঁশাটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও স্বজনরা জানায়, বৃহস্পতিবার বিকেলে রং পেনসিল নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে রাগারাগি হয় তমার। পরে মায়ের কাছে নালিশ করলে তমার মা তাকেই উল্টো ধমক দিয়ে শাসন করেন।

পরবর্তীতে তমা রাগ করে ঘরে চলে গেলেও পরিবারে কেউ বিষয়টিকে আমলে নেয়নি।

সন্ধ্যা পার হয়ে রাত হয়ে পড়লে তমার কোনো সারা শব্দ না পেয়ে তার শোবার ঘরে গিয়ে ডাকাডাকি করেন তার মা।

মায়ের ডাকে সাড়া না দেয়ার পর আশেপাশের লোকজনকে ডাকাডাকি করা হয়। পরে ঘরের দরজা ভেঙে তমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।

স্থানীয়দের সহযোগিতায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

তমার বড় ভাই মেহেদী হাসান জানায়, তার বোন ছবি আঁকাআঁকি পছন্দ করতো। বৃহস্পতিবার বিকেলে বাড়িতে থাকা ছোটরা তার ছবি আঁকার রং পেনসিল নিয়ে যায়। এ সময় সে মাকে শিশুরা নিয়ে যাওয়া পেনসিলগুলো এনে দিতে বলে এবং মা তাকে বাজার থেকে নতুন পেনসিল এনে দিবে বললে রাগে বসতঘরের নিজ কক্ষে চলে যায় তমা। পরে তার মরদেহ পাওয়া যায়।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa