- - -

পুলিশ দেখে খালে ঝাঁপ : ছাত্র লীগ নেতার মৃত্যু

Print News

কক্সবাজারের টেকনাফে বন্ধুদের সঙ্গে আড্ডার সময় পুলিশের টহল দেখে ব্রিজ থেকে খালে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টার সময় কামরুল হাসান কাইয়ুম (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল ৩১ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।
কামরুল টেকনাফ উপজেলার হোয়াইক্যং বাজার পাড়া এলাকার বাসিন্দা। তিনি ছাত্রলীগের হোয়াইক্যং ইউনিয়ন কমিটির দপ্তর সম্পাদক ছিলেন।
স্থানীয়রা জানান, কাইয়ুম ও তার দুই বন্ধু মিলে হোয়াইক্যং প্রধান সড়কের একটি ব্রিজের ওপর বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির পুলিশের একটি টিম তাদের দিকে এগিয়ে যেতে দেখে তারা দিগবিদিগ ছুটাছুটি করেন। এ সময় কাইয়ুম কোনো উপায় না পেয়ে পুলিশের হাত থেকে রক্ষা পেতে খালে ঝাঁপ দেয়। সেখানে তার মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবাইর সৈয়দকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa