- - -

পুরুষ প্রেমিক হও আগে

Print News

পুরুষ প্রেমিক হও আগে
ফাতিমা কানিজ

চোখের সামনে ক্যানভাস
শিল্পীর হাতে রং তুলি তোমাকে আঁকবে
পলকহীন জহুরীর চোখ।
আমি শিল্পী নই,জহরীও নই
তবু বুঝে নিতে পারি
তোমার সমস্তটা কারণ আমি নারী।

তোমার অন্তরাত্মা তথাকথিত নয়
ঈশ্বর প্রেম মানব প্রেমে আলোকিত, মহাত্মার অংশ।
তোমার মস্তিষ্ক সুগঠিত উন্নত
কখনো জাগ্রত, কখনো আবার ঘুমন্ত
সমাজ তোমার নাম দিয়েছে পুরুষ
আমি দিয়েছি প্রেমিক।
পার্থক্য শুধু অনুভূতিতে
সব পুরুষ প্রেমিক হয় না, কেউ কেউ প্রেমিক।

প্রেমিক পুরুষ প্রকৃত বন্ধুর মতো,যার কাছে
মনের গোপন পোড়া কথা নির্ভয়ে বলা যায়
ভেতর ঘরের রাগ অভিমানগুলো ভাগ করে নেয়া যায়
স্বার্থের বাইরে থেকে একসাথে পথ চলা যায়।
যে সম্পর্কের মূল্য দেয়,
তার কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে পার হয় এক জীবন।

জীবের জীবন পরাজিত সৈনিক দিন শেষে
করজোরে নতজানু হবো ঈশ্বরের কাছে
তবে কেন অহংকার মিছে
পুরুষ প্রেমিক হও, জীব ও জগৎ ভালোবেসে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa