
পীরগাছায় প্রকাশ্যে দেশীয় অস্ত্রের মহড়া
রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের তালুক কান্দি এলাকায় জমা জমিকে কেন্দ্র করে প্রকাশ্য ভাবে দেশীয় অস্ত্র মহড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে গেলে এলাকাবাসিরা অভিযোগ করে বলছেন, র্দীঘ দিন থেকে জমাজমি নিয়ে এখানকার তিন থেকে চারটি পরিবার বিভিন্ন সময়ে বিভিন্ন মামলা করেছেন। যা আদালতে বিচারাধীন। কিন্তু একটু ঝগড়া শুরু হলেই সকলেই প্রকাশ্য ভাবে দেশীয় অস্ত্র দিয়ে শুরু করে দেন ধাওয়া-পাল্টা ধাওয়া।
দেশীয় অস্ত্র গুলো অনেক বড় বলা যায় এক মানুষ সমান। তবে কোন কোন অস্ত্র কোমর পর্যন্ত যা দেখলে ভয় লাগে যায়।
দুই তিনটি বাড়িতে থাকা এই সব অস্ত্র প্রকাশ্য যখন বের করেন আমরা ভয়ে ওদের কোন পক্ষকেই সহযোগিতা করতে পারি না।
এলাকাবাসীরা বলছেন জমাজমি বিষয়গুলো আদালতের ব্যাপার এগুলো দীর্ঘ দিন সময় পর্যন্ত চলে থাকে।
এলাকাবাসীরা দাবী করে বলছেন, সকলের কাছে থাকা বড় বড় অস্ত্র গুলো দ্রুত সময়ের মধ্যে জমা নিতে না পারলেই যে কোন সময় বড় ধরনের হত্যা কান্ডের ঘটনা ঘটতে পারেন।
পীরগাছা থানার অফিসার ইনর্চাজ (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, দেশীয় অস্ত্র ব্যবহার কারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
![]()









