- - -

পীরগঞ্জে কোটা বিরোধী শিক্ষার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তি : আটক- ২

Print News

পীরগঞ্জে কোটা বিরোধী শিক্ষার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তি : আটক- ২

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কোটা বিরোধী শিক্ষার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়েছে। এ সময় পুলিশ ২ ছাত্রকে আটক করেছে। বুধবার দুপুরে পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তা এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুপুরে পীরগঞ্জ পৌর শহরে মিছিল বের করে কোটা বিরোধীরা। মিছিলটি পূর্ব চৌরাস্তায় আসলে তাদের বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সাথে কোটা বিরোধীদের ধস্তাধস্তি হয়। পরে পুলিশ লাঠি চার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে শুভ শর্মা ও ওমি নামে দুই শিক্ষার্থী আটক করে পুলিশ। শুভ শর্মা সোনারগাও বিশ^বিদ্যালয় এবং ওমি ঢাকা বিশ^ বিদ্যালয়ের শিক্ষার্থী।
পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনাম জানান, ধস্তাধস্তি হয়নি, কোটা বিরোধীদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছেন তারা। পরিস্থিতি সামাল দিতে তারা দুই জনকে আটক করেছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa