- - -

পাবনার সুজানগ‌রে অস্ত্রসহ শীর্ষ টেররিস্ট কাঙ্গাল বাবু গ্রেফতার

Print News

পাবনার সুজানগ‌রে অস্ত্রসহ শীর্ষ টেররিস্ট কাঙ্গাল বাবু গ্রেফতার

 

আজ ৬ই জানুয়ারি (সোমবার) ভোর রাতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (NSI) এর তথ্যের ভিত্তিতে পাবনা জেলার আমিনপুর থানাধীন সাগরকান্দী ইউনিয়নের অন্তর্গত কেষ্টপুরস্থ নিজ বাড়ি থেকে এক নালা বন্দুকসহ তাকে গ্রেফতার করে মেজর শফিকুল ইসলামের নেতৃত্বাধীন সেনাবাহিনীর একটি আভিযানিক দল।

গ্রেফতারকৃত কাঙাল বাবু’র বিরুদ্ধে পাবনা সদর ও রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানায় ৩টি হত্যা মামলা,আমিনপুর ও সুজানগর থানায় একাধিক অস্ত্র ও ডাকাতি মামলা, বিস্ফোরন মামলা, নাশকতা মামলাসহ বিভিন্ন থানায় ডাকাতি ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে দখল বানিজ্য, হামলা-মারধর ও চাঁদাবাজির শতাধিক অভিযোগ রয়েছে।

সেনাবাহিনীর মেজর শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে ব‌লেন, দীর্ঘ ৪ ঘন্টার অভিযান শেষে শীর্ষ পর্যায়ের সন্ত্রাসী বাবুকে গ্রেফতার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের নিমিত্তে আমিনপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আলমগীর বলেন, গ্রেফতারকৃত চিহ্নিত সন্ত্রাসী কবির বাবুর বিরুদ্ধে অস্ত্র মামলা রুজু পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।

জানাযায় দীর্ঘ ৪ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান শেষে একাধিক হত্যা, অস্ত্র, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই ও বিস্ফোরণ মামলার চিহ্নিত সন্ত্রাসী কবির বাবু ওরফে কাঙাল বাবুকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর একটি চৌকস দল।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa