- - -

পাঞ্জাবে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৫ জন পরিযায়ী শ্রমিক নিহত, আহত আরও ২৯

Print News

পাঞ্জাবে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৫ জন পরিযায়ী শ্রমিক নিহত, আহত আরও ২৯

 

ভারতের পাঞ্জাবের বাজি কারখানায়  ভয়ংকর দুর্ঘটনা। বৃহস্পতিবার (২৯ মে) রাতে পাঞ্জাবের মুক্তসর জেলার সিঙেঘওয়ালা গ্রামে ওই বাজি কারখানায় বিস্ফোরণের জেরে প্রাণ গেল ৫ পরিযায়ী শ্রমিকের। ঘটনায় আহত হয়েছেন আরও ২৯ জন। তাঁদের মধ‍্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। জানা যায়, এদিন রাত ১টায় এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গোটা কারখানা ভেঙে গুঁড়িয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, হরিয়ানা সীমানার নিকটবর্তী অঞ্চলে অবস্থিত ওই বাজি কারখানায় আতশবাজি উৎপাদন এবং প‍্যাকেজিংয়ের কাজ চলে। ওখানে কাজ করতে আসা বেশির ভাগ শ্রমিকই ছিলেন পরিযায়ী শ্রমিক। প্রাথমিক তদন্তের পর মুক্তসারের পুলিশ সুপার অখিল চৌধুরী জানিয়েছেন, ” দুর্ঘটনাবশত কাজ চলাকালীন বিস্ফোরণ ঘটে কারখানার ভিতরে। তার জেরে পুরো কারখানাটি ধসে পড়ে যায়। আগুনের চেয়েও কারখানা ভেঙে পড়ার জেরে তার নিচে চাপা পড়েই হতাহতের ঘটনা ঘটেছে।” দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। লাম্বির ডিএসপি জসপাল সিং জানিয়েছেন, আগুন নেভানোর পাশাপাশি ধ্বংসস্তূপ সরিয়ে সেখান থেকে ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ২৯ জন আহতকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। তাঁরা বর্তমানে মুক্তসর হাসপাতালে চিকিৎসাধীন। ওই অঞ্চলে উদ্ধার কাজ এখনও জারি রয়েছে। আর কেউ ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে কিনা তা দেখা হচ্ছে। পাশাপাশি কি কারণে এই দুর্ঘটনা ঘটল তা তদন্ত শুরু করেছে পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn