- - -

পাকিস্তানের সঙ্গে কোনওভাবেই ক্রিকেট নয় : গম্ভীর  

Print News

পাকিস্তানের সঙ্গে কোনওভাবেই ক্রিকেট নয় : গম্ভীর

 

ভারতীয় সেনার আক্রমণের আগেই পাকিস্তানকে পুরোপুরি বয়কটের পক্ষে সওয়াল করলেন জাতীয় দলের কোচ গৌতম গম্ভীর। এমনিতে ২ দেশের মধ‍্যে দ্বিপাক্ষিক সিরিজ এখন আর হয় না। শুধু বিভিন্ন আন্তর্জাতিক আসরে হয় ভারত- পাক ম‍্যাচ। পহেলগাঁওয়ে হামলার পরই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন গম্ভীর। প্রয়াতদের প্রতি শোকজ্ঞাপন করার পাশাপাশি দোষীদের শাস্তির দাবি তুলেছিলেন বিশ্বজয়ী এই ক্রিকেটার। এবার এক সাক্ষাৎকারে পাকিস্তানের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করার পক্ষে সওয়াল করলেন তিনি। গম্ভীরের কথায়, “ব‍্যক্তিগতভাবে আমার মত, কোনও সম্পর্ক রাখার প্রয়োজন নেই। অন্তত যতদিন না ওরা সন্ত্রাসবাদ বন্ধ করছে, ততদিন ২ দেশের মধ‍্যে সবকিছুই বন্ধ থাকুক। আমি আগেও একথা বলেছি।”

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa