- - -

পাকিস্তানের ঘুম উড়িয়ে দিয়েছিল আইএনএস বিক্রান্ত, দীপাবলিতে নৌবাহিনীর প্রশংসায় পঞ্চমুখ মোদি

Print News

পাকিস্তানের ঘুম উড়িয়ে দিয়েছিল আইএনএস বিক্রান্ত, দীপাবলিতে নৌবাহিনীর প্রশংসায় পঞ্চমুখ মোদি

 

দেশীয় প্রযুক্তি বিদ্যায় তৈরি বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তে সোমবার (২০ অক্টোবর ) দীপাবলি উদযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন নৌবাহিনীর প্রশংসা করেন তিনি। মোদি জানান, অপারেশন সিঁদুরের সময় আইএনএস বিক্রান্ত পাকিস্তানের ঘুম উড়িয়ে দিয়েছিল। এই বিমানবাহী রণতরীতে নৌসেনার সঙ্গে দীপাবলি উদযাপন করতে পেরে নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছে তাঁর। প্রধানমন্ত্রী বলেন, ” আইএনএস বিক্রান্ত ভারতের সশস্ত্র বাহিনীর সক্ষমতাকে প্রতিফলিত করে। এটাই পাকিস্তানের ঘুম উড়িয়ে দিয়েছিল অপারেশন সিঁদুরের সময়। এটি কেবল একটি যুদ্ধ জাহাজ নয়, ২১ শতকের ভারতের কঠোর পরিশ্রম, প্রতিভা, প্রভাব এবং প্রতিশ্রুতির সাক্ষ্য। আইএনএস বিক্রান্ত এমন একটি নাম, যা যুদ্ধ শুরুর আগেই শক্রর মনোবল ভেঙে দেয়। এটাই বিক্রান্তের শক্তি। ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলার পরে পাকিস্তানে প্রত্যাঘাত হানে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় জঙ্গি ঘাঁটি। এরপর আরবসাগরে হাইঅ্যালাট জারি করা হয়েছিল। মোতায়েন হয়েছিল আইএনএস বিক্রান্ত। প্রধানমন্ত্রী আরও বলেন, আজ একদিকে আমার কাছে অসীম দিগন্ত, অসীম আকাশ। আর অন্যদিকে, আমার কাছে এই বিশাল আইএনএস বিক্রান্ত, অসীম শক্তির প্রতীক। সমুদ্রের জলে সূর্যের আলো যেন বীর সেনাদের দ্বারা প্রজ্জলিত দীপাবলির প্রদীপ। “

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa