- - -

পাঁচ শতাধিক সনাতন পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করেন চট্টগ্রাম-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও রাজনীতিবিদ জননেতা লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান

Print News

শারদীয়া দুর্গাপূজোর প্রাক্কালে পাঁচ শতাধিক সনাতন পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করেন চট্টগ্রাম-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সীতাকুণ্ডের কৃতীসন্তান বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ জননেতা লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান। বৃহষ্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ ভাটিয়ারীস্থ সিমনী শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ ইয়ার্ডে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক পরিবারকে নতুন কাপড় উপহার দেওয়া হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি বিমল চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক আশীষ শর্মা, উপদেষ্টা মিন্টু মল্লিক, বিকাশ দাশ, অমিত দাশ সহ ইউনিয়ন ও পৌরসভার সভাপতি সাধারণ সম্পাদক ও সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa