
পাঁচবিবি উপজেলা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক কমিটি গঠন
চাঁদাবাজ মুক্ত উপজেলা গঠন ও নিরপেক্ষ সাংবাদিকতার প্রত্যয় নিয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়।পাঁচবিবি উপজেলা প্রেসক্লাবের আয়োজনে শনিবার (১৮ মে ) সকালে পাঁচবিবি উপজেলা প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভায় উক্ত কমিটি গঠিত হয়। সভাপতি পদে ঢাকা থেকে প্রচারিত দৈনিক ডায়েরি ও জয়পুরহাট থেকে প্রচারিত দৈনিক জয়পুরহাট খবরের স্টাফ রিপোর্টার এস এম রুহুল আমিন ও দৈনিক বাংলাদেশ সমাচার জয়পুরহাট জেলা প্রতিনিধি জুয়েল শেখ সাধারণ সম্পাদক পদে
নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
এছাড়াও সহ-সভাপতি পদে দৈনিক খবর পত্র পাঁচবিবি উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, দৈনিক বজ্র শক্তি জেলা প্রতিনিধি আসাদুজ্জামান মুকুল, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দৈনিক সকালের সময় পাঁচবিবি উপজেলা প্রতিনিধি মোঃ হাসিব মন্ডল, দৈনিক রূপান্তর বাংলা পাঁচবিবি উপজেলা প্রতিনিধি মোঃ হারুনুর রশিদ সাংগঠনিক সম্পাদক, দৈনিক ভোরের চেতনার জয়পুরহাট জেলা প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম কোষাধ্যক্ষ ও দৈনিক দেশের পত্র জেলা প্রতিনিধি মোঃ আবু তাহের দপ্তর সম্পাদক, চীপটিভি ও বিডিএন ৭১ জেলা প্রতিনিধি জয়নাল আবেদীন জয় প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য হিসেবে দৈনিক বজ্র শক্তি পাঁচবিবি উপজেলা প্রতিনিধি গোলাম ছাইদুর রহমান,ও ফটো সাংবাদিক চৌধুরী মোঃ খায়রুজ্জামান,দৈনিক নাশা নিউজ পাঁচবিবি উপজেলা প্রতিনিধি মেহেরাজ হোসেন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৮ মে) জরুরী এক সাধারন সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে উক্ত কমিটি গঠন করা হয়।
![]()









