
পাঁচবিবিতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা
জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা আজ বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতি ও প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু। বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না, উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা, নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মেহের নিগার শিউলী, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফজলে রাব্বী, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, ডাক্তার খুরশিদ আনোয়ার, মহিলা ভাইলা রাজিনারা টুনি, আটাপুর ইউপি চেয়ারম্যান আ.স.ম সামছুল আরেফিন আবু চৌধুরী, বন্ধনের পরিচালক প্রশাসক শফিকুল আলম চৌধুরী বিপ্লব ও প্রেসক্লাব সভাপতি আব্দুল হালিম সাবু প্রমূখ।
সভায় বক্তারা, হাসপাতালের মূল ফটক থেকে প্রধান সড়ক পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ, যানবাহন রাখার গ্যারেজ ও ছাউনি, টিকিট কাউন্টার, ষ্টোর রুম, হাসপাতাল ক্যান্টিন ও সীমানা প্রাচীর নির্মাণ, ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ, নিরাপত্তা- পর্যাপ্ত আলোক ব্যবস্থা- হাসপাতাল সিসি ক্যামেরায় আওতাভুক্ত করাসহ হাসপাতালটি ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নতিকরণে- এমপি’র হস্তক্ষেপ কামনা করা হয়।
শেষে কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার ৫জনকে ল্যাপ্টপ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
![]()








