- - -

পশ্চিমবঙ্গে পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত 

Print News

পশ্চিমবঙ্গে পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

 

ভারতের পশ্চিমবঙ্গে পৃথক ২টি ভয়াবহ সড়ক দুর্ঘটনার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। জানা যায়, সাতসকালে বেপরোয়া পিকআপ ভ‍্যানের ধাক্কায় মৃত্যু হল ৩ জনের। প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তাঁরা। শনিবার (৯ নভেম্বর ) সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে, মালদহের হরিশ্চন্দ্রপুর থানার কাবুয়া রোড কালীমন্দির সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কে। প্রত‍্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রতিদিনের মতো এদিন সকালেও তুলসিহাটা গ্রামের কয়েকজন বাসিন্দা জাতীয় সড়কের ধারে প্রাতঃভ্রমণ করছিলেন। ওই সময় হঠাৎ তুলসিহাটার দিক থেকে একটি পিকআপ ভ‍্যান প্রচন্ড গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাতঃভ্রমণকারীদের ধাক্কা মেরে রাস্তার ধারের খাদে উল্টে যায়। পিকআপ ভ‍্যানের ধাক্কায় দুর্ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। এরা হলেন দিলীপ সাহা (৪৯), ফেকনলাল রাম (৬০) এবং সুরেশ খৈতান (৬০)। তাঁদের সকলের বাড়ি তুলসিহাটা গ্রামে। গুরুতর আহত ২ জন সহ পিকআপ ভ‍্যানের চালককে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ দুর্ঘটনার খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছে ভিড় জমান। ফলে ব‍্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন পুলিশ। অপরদিকে, ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ২ যুবকের প্রাণহানীর খবর পাওয়া গেছে। শুক্রবার (৮ নভেম্বর ) গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে পশ্চিমবঙ্গের বনগাঁও
থানার জয়পুর কালিবাড়ী মোড় এলাকায়। ঘাতক ট্রাক চালক পলাতক। পুলিশ জানায়, শুভজিৎ সরকার (২৫ ) এবং সন্দীপ ঘোষ(৩০) বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। হঠাৎ রাস্তা উপর একটি ভ‍্যান উঠে আসায় তাঁরা বাইকটি নিয়ে বাঁ দিকে সরে যাওয়ার চেষ্টা করেন। ঠিক তখনই পিছন থেকে আসা।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa