- - -

পশ্চিমবঙ্গে গঙ্গাস্নানে গিয়ে তলিয়ে গেল ৪ নাবালক 

Print News

পশ্চিমবঙ্গে গঙ্গাস্নানে গিয়ে তলিয়ে গেল ৪ নাবালক

 

সকালে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল ৪ নাবালক। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থানার বিড়লাপুর ১ঘটক জেটিঘাটে। পুলিশ ও স্থানীয় সূত্রে প্রকাশ, শুক্রবার (১৫ নভেম্বর ) সকাল ৭ টা ৩০ মিনিটে বিড়লাপুর জুট মিল কোয়ার্টারের বাসিন্দা ৪ নাবালক গঙ্গার স্নান করতে যায়। জলে নেমে তাদের মধ‍্যে ১ জন স্রোতের টানে তলিয়ে যেতে থাকে তা দেখে বাকি ৩ জন তাকে বাঁচাতে যায়। একে একে সবাই তলিয়ে যায়। নিখোঁজ ওই ৪ নাবালকদের নাম যথাক্রমে দিপু কুমার শা(১৬), পিন্টু কুমার শা (১৪), দীপক মাহাতো (১৫) এবং বিভাসকুমার শা (১৬)। সবাই একই এলাকার বাসিন্দা। নাবালকদের তলিয়ে যেতে দেখে প্রাথমিকভাবে খোঁজ চালায় স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে আসে পুলিশ প্রশাসন সহ দমকল ও বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা। এখনও তল্লাশি চলছে। এনিয়ে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa