
পশ্চিমবঙ্গের হুগলিতে কাজ দেওয়ার নামে ডেকে নিয়ে যুবতীকে ধর্ষণ, অভিযুক্তকে গ্রেফতার
কাজ দেওয়ার নামে ডেকে নিয়ে যুবতীকে ধর্ষণের অভিযোগ। নির্যাতনের পর মুখ বন্ধ করতে টাকা টোপ দেওয়ার ও অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোন্নগরে। থানায় অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।পাশাপাশি সরকারি হাসপাতালের বিরুদ্ধে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার অভিযোগ উঠেছে। চিকিৎসক না থাকায় নির্যাতিতার দীর্ঘক্ষণ শারীরিক পরীক্ষা হয়নি বলে অভিযোগ। পরে চিকিৎসা করিয়ে বাড়ি গিয়েছেন তিনি। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৭ আগস্ট ) সকালে বাঁশবেড়িয়ার বাসিন্দা যুবতী কাজের খোঁজে অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করেন। তাকে কোন্নাগরের কানাইপুরে একটি বাড়িতে রঙের কাজের জন্য আসতে বলা হয়। নির্যাতিতাকেই সেই ঠিকানায় পৌঁছেন। সেই বাড়িতে সকাল সাড়ে ১০টায় তাঁকে একা পেয়ে অভিযুক্ত ধর্ষণ করে বলে অভিযোগ। আরও অভিযোগ, নির্যাতনের পর যুবতীকে টাকা নিয়ে বিষয়টি চেপে যাওয়ার কথা বলা হয়। নির্যাতিতা জানিয়েছেন, রঙের কাজে গিয়েছিলাম। ওই বাড়িতে ২ জন মিস্ত্রি কাজ করছিলেন। তাঁরা চলে যেতেই ফাঁকা বাড়িতে আমাকে ধর্ষণ করা হয়। টাকা নিয়ে ঘটনা চেপে যেতে বলা হয়েছিল। আমার কাছে সম্মান বড়। অভিযুক্তের শাস্তি চাই। ” নির্যাতনের পর ফোন করে স্বামীকে বিষয়টি জানান নির্যাতিতা। কানাইপুরে যান নির্যাতিতার স্বামী। উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে স্ত্রীর চিকিৎসা করান তিনি। তবে সরকারি হাসপাতালের বিরুদ্ধে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার অভিযোগ উঠেছে। চিকিৎসক না থাকায় দীর্ঘক্ষণ বসে থাকতে হয়েছে বলে দাবি নির্যাতিতা ও তাঁর স্বামীর। অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
![]()









