- - -

পশ্চিমবঙ্গের সিঁথির মোড়ের কাছে তেলের ট‍্যাংকারে বিস্ফোরণ ১ জন নিহত 

Print News

পশ্চিমবঙ্গের সিঁথির মোড়ের কাছে তেলের ট‍্যাংকারে বিস্ফোরণ ১ জন নিহত

 

ভারতের পশ্চিমবঙ্গের সিঁথির মোড়ের সন্নিকটে তেলের ট‍্যাংকারে হঠাৎ বিস্ফোরণ। ১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ১ জন। তাঁকে চিকিৎসা জন‍্য আরজি কর হাসপাতালে পাঠানো হয়েছে। তেলের ট‍্যাংকার আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণ ঘটেছে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এবং দমকল। কিন্তু কিভাবে ওই তেলের ট‍্যাংকারে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। আহতের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সূত্রে প্রকাশ, মৃত ব‍্যক্তির নাম সাগর। তাঁর সঙ্গেই তেলের ট‍্যাংকারে কাজ করছিলেন শংকর নামের একজন। তিনি গুরুতর আহত অবস্থায় আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার (৬ ডিসেম্বর ) সকালে সিঁথি থানা এলাকায় বিটি রোডের সামনে পুরনো একটি তেলের ট‍্যাংকারে কাজ চলছিল। ওই ট‍্যাংকারটি গ‍্যাস কাটার দিয়ে কেটে ফেলা হচ্ছিল। আচমকা প্রচন্ড শব্দে চারদিক কেঁপে ওঠে। তখন ২জন শ্রমিক গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ১জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ওই তেলের ট‍্যাংকারের ভিতরে আগে থেকে তেল বা গ‍্যাস জাতীয় দাহ‍্য পদার্থ মজুত ছিল বলে মনে করা হচ্ছে। গ‍্যাস কাটারের সংস্পর্শে এসে তাতে বিস্ফোরণ ঘটেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa