
পশ্চিমবঙ্গের মুসলিমদের জঙ্গি বলে কটূক্তি শুভেন্দু অধিকারীর
ভারতের পশ্চিমবঙ্গে রোহিঙ্গা ও মুসলিমরা জাল আধার কার্ড, ভোটার লিস্টে নাম তুলছে ও আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি তৃণমূলে ভোট দিয়েছে বলে মন্তব্য করেছে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দল নেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। রবিবার (১৯ জানুয়ারি ) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে হিন্দু সম্মিলিত সংঘের ডাকে এক অনুষ্ঠানে এসে স্বাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্বোধনের সময় তিনি একথা জানান। তিনি আরো বলেন, চোরাকারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গের মানুষের অসহযোগিতার জন্য। পশ্চিমবঙ্গে এমন সরকার দরকার, যারা জঙ্গিবাদ নিমূর্লে কাজ করবে কেন্দ্রের সাথে। বাংলার মানুষকেই ঠিক করতে হবে তারা জঙ্গি। বিষাক্ত সাপ নিয়ে রাত্রীযাপন করবে নাকি সাপকে শেষ করে দিবে।
![]()









