
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে গ্রেফতার ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী
বাংলাদেশ থেকে ভারতে ঢোকার সময় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে গ্রেফতার হলেন ৫ বাংলাদেশি। শুক্রবার (২৬ জুন) গভীর রাতে কাঁটা তার পেরিয়ে অনুপ্রবেশ করেছিলেন তাঁরা। সে সময় বিএসএফ জওয়ানদের হাতে গ্রেফতার হলেন ওই ৫ জন। ধৃতদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলাদেশি অনুপ্রবেশকারী ” ডিপোর্ট ” করার নির্দেশ দিয়েছেন। অনুপ্রবেশকারীদের বিভিন্ন জায়গা থেকে পাকড়াও করা হচ্ছে। সীমান্ত এলাকাগুলিতে ও বাংলাদেশ ফিরে যাওয়ার জন্য অনুপ্রবেশকারীদের ভিড় ও দেখা গিয়েছে এক সময়ে। অনুপ্রবেশকারীূদের রাখার জন্য সীমান্ত এলাকায় হোল্ডিং সেন্টার চালু করা হয়েছে। সেখানে অনুপ্রবেশকারীদের রাখা হচ্ছে। এরই মধ্যে ফের গ্রেফতার ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী। জানা গেছে, মুর্শিদাবাদের ভগবান গোলার চর এলাকার সীমান্ত দিয়ে তাঁরা ঢুকছিলেন বলে খবর। বিএসএফ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ জুন) রাতে ওই ৫ বাংলাদেশি পুরুষ সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছিলেন। সে সময় বিএসএফ জওয়ানরা তাঁদের দেখতে পেয়ে যান। দ্রুত পাকড়াও করা হয় তাঁদের। প্রাথমিকভাবে জানা যায়, তাঁরা কাজের উদ্দেশ্যে ভারতের সীমান্ত পেরিয়ে এসেছিলেন। তাঁদের কাছে কোনও বৈধ কাগজপত্র মেলেনি। গ্রেফতার করার পর ধৃতদের লালগোলার হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ফের তাঁদের বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সীমান্তে চলছে জোর নজরদারি।
![]()









