- - -

নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন

img 20261025 wa0089
Print News

নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন
​

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট বার পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে অ্যাটর্নি ও কাউন্সেলর হিসেবে সনদ লাভ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত সাদাত আরেফিন তাসিন।

​নিউইয়র্ক স্টেট বোর্ড অব ল এক্সামিনার্স এক অভিনন্দন বার্তায় জানায়, গত ২৮ ও ২৯ জুলাই অনুষ্ঠিত নিউইয়র্ক স্টেট বার পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন সাদাত আরেফিন তাসিন।

মূল পরীক্ষার পাশাপাশি তিনি নিউইয়র্ক ল কোর্স (NYLC), নিউইয়র্ক ল এক্সাম (NYLE) এবং মাল্টিস্টেট প্রফেশনাল রেসপন্সিবিলিটি এক্সামও (MPRE) সফলতার সঙ্গে সম্পন্ন করেন।

​কোর্ট অব আপিলসের নিয়মাবলি (কোর্ট রুলস ৫২০ দশমিক ৭) অনুসারে বোর্ড তাকে অ্যাটর্নি ও কাউন্সেলর হিসেবে ভর্তির জন্য ‘অ্যাপেলেট ডিভিশন, সেকেন্ড ডিপার্টমেন্ট’-এ প্রত্যয়ন করেছে।

​এমন অর্জনে নিজের প্রতিক্রিয়া জানিয়ে সাদাত আরেফিন তাসিন বলেন, “এই সাফল্যে আমি খুবই আনন্দিত। আমার এই অর্জনের পুরো কৃতিত্ব বাবা ও মায়ের। তবে পৃথিবীর যেখানেই থাকি না কেন, আমার মূল লক্ষ্য থাকবে দেশের মানুষের জন্য ভালো কিছু করা।”

​ছেলের এই গৌরবোজ্জ্বল অর্জনে পিতা ও নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান সেলিম রেজা তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে ছেলের ভবিষ্যৎ সফলতা ও দেশের সেবায় আত্মনিয়োগের জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

​সাদাত আরেফিন তাসিন ১৯৯৯ সালের আগস্ট মাসে বরিশাল শহরের কলেজ রোডে মাতুলালয়ে (নানা বাড়ি) জন্মগ্রহণ করেন। মাত্র চার বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। সেখানে কৃতিত্বের সঙ্গে স্কুল ও কলেজের পাঠ চুকিয়ে নিউইয়র্কের মর্যাদাপূর্ণ ‘সেন্ট জনস ইউনিভার্সিটি স্কুল অব ল’ থেকে সম্প্রতি জুরিস ডক্টর (J.D.) ডিগ্রি অর্জন করেন তাসিন।

​এদিকে তাসিনের এই অর্জনে তার পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa