- - -

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে গ্রেফতার ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী 

Print News

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে গ্রেফতার ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী

ভারতের পশ্চিমবঙ্গ সরকারের পালা বদলের পরেই অনুপ্রবেশকারী ইস্যুতে কড়া হাতে মাঠে নেমেছে প্রশাসন। সেই আবহে রবিবার (১৪ জুন) মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার রঘুনাথগঞ্জ এলাকায় আত্মগোপন করে থাকা ২ অনুপ্রবেশকারীকে গ্রেফতার করতে সক্ষম হল পুলিশ। ধৃতদের নাম শরিফুল ইসলাম এবং মোহাম্মদ ইশারুল, উভয়েরই বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায়। গোপন সূত্রের পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এদিন পুলিশ তাদের আটক করে। এরপর বৈধ নথিপত্র দেখাতে না পারায় তাদের গ্রেফতার করা হয়। জানা গেছে, এই ২ জন দীর্ঘদিন ধরে ভারতীয় ভূখন্ডে আত্মগোপন করেছিল। কীভাবে এবং কাদের মাধ্যমে এই ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতীয় ভূখন্ডে প্রবেশ করেছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে। সূত্রে প্রকাশ, বর্তমানে ২ অনুপ্রবেশকারীকে ইতিমধ্যে সুতির আহিরণের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa