- - -

পশ্চিমবঙ্গের চন্দ্রকোণায় বজ্রাঘাতে প্রাণ গেল ২ জনের

Print News

পশ্চিমবঙ্গের চন্দ্রকোণায় বজ্রাঘাতে প্রাণ গেল ২ জনের

 

ভারতের পশ্চিমবঙ্গে বজ্রাঘাতে ফের প্রাণহানি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ) মৃত্যু হল ২ জনের। আহত হয়েছেন আরও ৪ জন। আহতদের মধ্যে মহিলা ও রয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ) এই মর্মান্তিক ঘটনার সাক্ষী পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার ৩ নম্বর ওয়ার্ডের মাধবপুর এলাকা। নিহতেরা হলেন শাহাবুদ্দিন মন্ডল ও লিটন মন্ডল। তাঁরা ২ জনেই মহেশপুর এলাকার বাসিন্দা। জানা গেছে, এদিন দুপুরে ৫ জন মিলে একটি গাছ কাট ছিলেন। সেই দলেই ছিলেন শাহাবুদ্দিন (৬০) এবং লিটন (৩৮) ও ছিলেন। আচমকা বাজ পড়ে। আহত হন ৫ জনই। তাঁদের তড়িঘড়ি উদ্ধার করে চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা জানান, ২ জনের মৃত্যু হয়েছে। বাকিরা আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। ওই এলাকারই আরেক মহিলা মাঠের কাজ সেরে ফেরার পথে বজ্রাঘাতে আহত হন। তিনিও ভর্তি হাসপাতালে। আহতদের দেখতে হাসপাতালে যান চন্দ্রকোণার তৃণমূল প্রার্থী সূর্যকান্ত দোলুই। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa