
পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগ উপদেষ্টা ব্যারিস্টার মনোয়ার হোসেন
পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগ উপদেষ্টা ব্যারিস্টার মনোয়ার হোসেন হজ্ব পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাজ্য শাখার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন।
বিমান এয়ারলাইন্সের একটি বিমানে গতকাল বিকেলে চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান ব্যারিস্টার মনোয়ার হোসেন।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ব্যারিস্টার মনোয়ার হোসেনকে চট্টগ্রাম নাগরিক ফোরাম ও বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ফরিদ আহমদ, চট্টগ্রাম নাগরিক ফোরামের সাংগঠনিক সম্পাদক এম, মনসুর আলম, নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মাসুদ খান. কদম মোবারক ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম মতিউল ইসলাম বাবুল, মোহরা থানা নাগরিক ফোরাম সভাপতি আবদুল কাদের, চান্দগাঁও নাগরিক ফোরাম নেতা রাশেদুল ইসলাম ইমন, বায়েজিদ থানা নাগরিক ফোরাম ও যুবলীগ নেতা মোহাম্মদ নূর, কবি তসলিম খাঁ, শ্রমিক কর্মচারী নেতা মোহাম্মদ শহীদুল্লাহ, রিলায়েন্স এডুকেশনের চীফ এক্সিকিউটিভ ইকবাল জামিল, নারী নেত্রী মেহেরুননেছা নিপা, লাকি আকতার, ফাতেমা বেগম ডলি, ছাত্রলীগ নেতা সালাউদ্দিন রকি ও মো. সিফাত চৌধুরী প্রমুখ।
বিমানবন্দরে স্বাগত জানাতে আগত সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে ব্যারিস্টার মনোয়ার বলেন, “বাংলাদেশকে বিশেষ করে চট্টগ্রামকে পরিকল্পিতভাবে উন্নত করতে তিনি আন্তরিকভাবে কাজ করে যাবেন এবং এজন্য সকলের সহযোগিতা কামনা করেন।”
![]()









