- - -

পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সা:) উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি

Print News

পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সা:) উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি

আজ আরবি রবিউল আউয়াল মাসের ১২ তারিখ- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যুর পুণ্যময় দিন।

অরাজকতা ও বিশৃঙ্খলার ‘আইয়ামে জাহেলিয়াহ’ যুগের অবসান ঘটিয়ে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ্তায়ালা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে দুনিয়ায় প্রেরণ করেন।

বর্তমানে সারাদেশে ইসলামের নামে বিশৃঙ্খলা, হত্যা, সংখ্যালঘুদের উপর নির্যাতন, মসজিদ ও মাজার ভাঙচুর এবং সাম্প্রতিক সময়ে রাজবাড়ির গোয়ালন্দে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার নৃশংস ঘটনা মহানবী(সা.) এর আগমনের পূর্বের সেই অন্ধকার বর্বর যুগের দিকে দেশকে ক্রমশ ঠেলে নিয়ে যাচ্ছে যা অত্যন্ত দুঃখজনক।

দেশজুড়ে চলমান উগ্রবাদের আস্ফালন অচিরেই বন্ধ হোক, মহানবী হজরত মুহাম্মদ(সা.) এর আদর্শ ও শিক্ষা অনুসরণে শান্তি বিরাজমান হোক সকলের মাঝে।

বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা.) এর আন্তরিক মোবারকবাদ

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa