- - -

পদ্ম ন‌ই দোলনচাঁপা!

Print News

পদ্ম ন‌ই দোলনচাঁপা!

মনিকা শকুন্তলা

______________
আমি বরং তোমার সাথে করবো আজ আড়ি,
এই জীবনে যাবো না তো
বন্ধু তোমার বাড়ি!!
সহজ সরল ছিলাম ভেবে আমায় বুঝলে না-
কঠিন পাষাণ হৃদয় মাঝে পুষ্প জন্মে না।।

কমল কানন কাঁটায় ভরা,
সেথায় সর্পকুলের আবাস !!
জেনেও মানুষ পদ্মবনে; ছেড়ে প্রাণের আশ,
ঘরের কাছেই দোলনচাঁপা -ঘ্রাণে জগত বশ।

আমি বরং কলমীলতা, কাঁঠালিচাঁপা হবো!
জনম জনম তোমার আশে প্রস্ফুটিত রবো।
কমল পরশ ফুলের সুবাস যতোই তুমি খোঁজ,
পদ্মবনে কন্টক পাবে, ঘ্রাণের আশা ছাড়ো।।

____________

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa