- - -

পদ্মা নদীতে ইলিশ সংরক্ষণ অভিযানে পুলিশের ওপর হামলা, নিখোঁজ পুলিশের দুই কর্মকর্তা

Print News

পদ্মা নদীতে ইলিশ সংরক্ষণ অভিযানে পুলিশের ওপর হামলা, নিখোঁজ পুলিশের দুই কর্মকর্তা

কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদীতে পুলিশের ওপর হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। এ ঘটনায় কুমারখালী থানা পুলিশের এক সদস্য আহত হয়েছেন ও পুলিশের দুই কর্মকর্তা নিখোঁজ রয়েছেন।

রবিবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার শিলাইদহ ইউনিয়নের পদ্মা নদীতে এ ঘটনা ঘটেছে।

নিখোঁজ পুলিশের কর্মকর্তাদ্বয় হলেন- কুমারখালী থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মুকুল ও সদরুল।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, রবিবার দিবাগত রাতে মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের জন্য পদ্মার ওপারে চর সাদীপুর এলাকায় ছয়জন পুলিশের একটি টিম অভিযানে যাচ্ছিল। এ সময় পদ্মা নদীতে তাদের নৌকা ডুবিয়ে দেয় কতিপয় দূষ্কৃতকারী। চার পুলিশ সদস্য নদী থেকে উঠে আসতে পারলেও দুইজন এখনও নিখোঁজ রয়েছেন। এ ছাড়া তাদের হামলায় একজন পুলিশ সদস্য আহত হয়েছেন।বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa