- - -

পটিয়ায় ১৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে হাইড্রোলিক এলিভেটর ড্যাম

Print News

পটিয়ায় ১৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে হাইড্রোলিক এলিভেটর ড্যাম .

 

পটিয়ার শ্রীমাই খালে নির্মিত হচ্ছে মাল্টিপারপাস হাইড্রোলিক এলিভেটর ড্যাম। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগ ১৩৩ কোটি টাকা ব্যায়ে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের রাজাঘাটা সেতু এলাকার শ্রীমাই খালে এই মাল্টিপারপাস হাইড্রোলিক এলিভেটর ড্যামের নির্মাণ কাজ চলছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহীদ বলেন , ” হাইড্রোলিক এলিভেটর ড্যাম ” পাউবোর জন্য নতুন প্রযুক্তি । তাই প্রজেক্টের নকশা চূড়ান্ত ও কারিগরি অনুমোদনে সময় লেগেছে । বর্তমানে কাজ পুরোদমে এগিয়ে চলছে । আশা করছি চলতি অর্থ বছরের মধ্যে তীর সংরক্ষণের কাজ শেষ হবে। পটিয়ার সাংসদ জনাব মো: এনামুল হক বলেন , হাইড্রোলিক এলিভেটর ড্যাম নির্মাণের ফলে , হাইদগাঁও সহ আশে পাশের কয়েকটি ইউনিয়নের চিত্র পাল্টে যাবে। কৃষি কাজে সেচ সুবিধা , মৎস্য সম্পদ উন্নয়ন , পরিবেশ সংরক্ষণের পাশাপাশি সৃস্টি হবে পর্যটন স্পট। বর্ষায় অতি বৃষ্টির ফলে পানিতে নিচু এলাকা প্লাবিত হবে না। পটিয়ার অর্থনৈতিক পরিবর্তনে এই ড্যাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa