- - -

পটিয়ায় বিএনপি প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটি গঠন

Print News

পটিয়ায় বিএনপি প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটি গঠন

আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠাতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব মো: এনামুল হক এনামের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলমকে আহ্বায়ক এবং সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক ( চেয়ারম্যান )কে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়।
গতকাল রোববার (১৮ জানুয়ারি) ৬৬ সদস্যবিশিষ্ট এই কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি (আংশিক) ঘোষণা করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মঈনুল আলম ছোটন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান । তিনি জানান, নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু, সুশৃঙ্খল ও গতিশীলভাবে পরিচালনার লক্ষ্যে দলের জ্যেষ্ঠ ও সক্রিয় নেতাদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটিতে পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়কবৃন্দ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনে দায়িত্বরত পটিয়ার নেতৃবৃন্দ ,উপজেলার ১৭টি সাংগঠনিক ইউনিয়নের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের বর্তমান আহ্বায়ক ও সদস্য সচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ”কে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa