
পটিয়ায় দীঘিতে বিষ দিয়ে ৩০ লাখ টাকার মাছ নিধন
চট্টগ্রামের পটিয়ার হাবিলাসদ্বীপে একটি দীঘিতে বিষ প্রয়োগ করে প্রায় ৩০ লাখ টাকার মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে । দীঘিটির ইজারাদার জাহেদুল ইসলাম জুয়েলের অভিযোগ , বুধবার রাতের বেলা দীঘিতে কেউ বিষ দিয়েছে ফলে পরদিন বৃহস্পতিবার সকালে দেখা যায় পানির ওপর শত শত মৃত মাছ ভেসে উঠেছে। রাতারাতি আমাদের সব শেষ হয়ে গেছে। প্রায় ৩০ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছি।
দীঘিটির অপর ইজারাদার এস এম নয়ন বলেন , হাবিলাসদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন কালিচরণ দীঘিটি অামি এসএম নয়ন, জাহেদুল ইসলাম জুয়েল সহ কয়েকজন মিলে ৫ বছরের ইজারায় নিয়ে বাণিজ্যিকভাবে মাছ চাষ করছিলাম । দীঘিতে কাতলা, রুই, মৃগেল ও তেলাপিয়াসহ প্রায় ২৫০–৩০০ মণ মাছ ছিল।
তিনি আরো বলেন, কে বা কারা এমন নৃশংস কাজ করেছে, তা আমরা জানি না। আমরা থানায় অভিযোগ করব।
পটিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন, হঠাৎ করে এভাবে মাছ মারা যাওয়া অস্বাভাবিক। প্রাথমিকভাবে বিষক্রিয়ার আশঙ্কা করছি । তদন্ত করে দেখে বিস্তারিত বলতে পারব।
![]()









