- - -

নোয়াখালীতে শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উদযাপন

Print News

নোয়াখালীতে শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উদযাপন

 

নোয়াখালী জেলা শহরে ছাত্রলীগের কর্মীসমর্থকদের উদ্যেগে মুজিব কণ্যা শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে কেক কেটে ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
গতকাল (২৮ সেপ্টেম্বর) শনিবার নোয়াখালী সদর উপজেলার মাইজদী পৌরবাজার মার্কেটের দ্বিতীয় তলায় সদর উপজেলা ছাত্রলীগের কর্মীসমর্থকদের উদ্যেগে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রলীগ নেতা মোঃ সামিউল ইসলাম আজিমের সার্বিক তত্ত্বাবধানে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচিতে সদর উপজেলা শাখার ছাত্রলীগের বিভিন্ন কর্মীসমর্থকদের অংশগ্রহণে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জৈষ্ঠ্য কণ্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী সদ্য দেশ ত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে প্রথমে কেক কেটে দিবসটির তাৎপর্য ও শেখ হাসিনার জীবন ও গত ১৫ বছরের শাসনামলে নানা অগ্রগতি ও সফলতা নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা আয়োজন করা হয়েছে। নেতৃত্বে ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা যথাক্রমে সাইফুল ইসলাম অনিক, সজীব, পুলক, জিহাদ, নাহিদ, রিহাদ, বিপু, মোশারফ, সোহানসহ অসংখ্য ছাত্রলীগের কর্মীসমর্থকবৃন্দ।
পরে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ দোয়া করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa