- - -

নৈহাটির সন্তোষ যাদব খুনের মামলায়, উত্তরপ্রদেশর পুলিশ ও ব্যারাকপুর পুলিশ এর যৌথ উদ্যোগে, দুজনকে গ্রেফতার করে

Print News

নৈহাটির সন্তোষ যাদব খুনের মামলায়, উত্তরপ্রদেশর পুলিশ ও ব্যারাকপুর পুলিশ এর যৌথ উদ্যোগে, দুজনকে গ্রেফতার করে

 

আজ ৭ই ফেব্রুয়ারী শুক্রবার, নৈহাটি থানার সন্তোষ যাদব খুনের মামলায়, গত ০৫/০২/২০২৫ রাতে উত্তরপ্রদেশের বালিয়া জেলার সিকান্দার পুর থানা এলাকার, স্থানীয় পুলিশ ও ব্যারাকপুর পুলিশ গভীর রাতে যৌথভাবে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে।

জানা গেছে, উপেন দাস ওরফে ওপেন তাঁতি ও রাজেশ সাউয়ের ছেলে আকাশ সাউকে গ্রেপ্তার করে আনে, গতকাল আসামিদের বালিয়া জেলার মহামান্য চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হলে আদালত চার দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছেন, আজ আসামিদের ব্যারাকপুর আদালতে পাঠানো হবে।

আসামিদের নামে নৈহাটি থানায় যে সকল ধারায় কেস গুলি হয়েছে,Ps case no : 19/25 dated 31/01/25 u/s 103(1)/3(5) BNS & 25/27 Arms Act.

নৈহাটির সন্তোষ যাদব খুনের মামলায় আজ পর্যন্ত মোট চার জন আসামিকে গ্রেফতার হয়েছে তাদের মধ্যে, উপেন ,আকাশ, অক্ষয়, রঞ্জিত ধরা পড়েছে, বাকী আসামিদের‌ খোঁজে তল্লাশি চলছে, আশা করছেন খুব শীঘ্রই বাকিরা ধরা পড়বে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa