- - -

নেত্রকোনা মোহনগঞ্জে নিখোঁজ হওয়া স্কুলছাত্র অনিকের খোঁজ মিলিনি এখনো

Print News

নেত্রকোনা মোহনগঞ্জে নিখোঁজ হওয়া স্কুলছাত্র অনিকের খোঁজ মিলিনি এখনো

 

নেত্রকোণার মোহনগঞ্জে ১০ দিন ধরে এক স্কুলছাত্র নিখোঁজ রয়েছে। আজ (০৫ ডিসেম্বর) রোজ বৃহস্পতিবার প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।

নিখোঁজ স্কুলছাত্র আতিকুর রহমান কিরন ওরফে অনিক (১৬) উপজেলার ৫নং সমাজ সহিলদেও ইউনিয়নের সহিলদেও- ভৈটাখালী ব্রীজ সংলগ্ন মরমপুর গ্রামের মো: মানিক মিয়া ও রোজিনা আক্তার দম্পতির ৩ ছেলের মধ্যে মেজ ছেলে।

আতিকুর রহমান কিরন ওরফে অনিক স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

গত ২৬ নভেম্বর রোজ মঙ্গলবার ভোর ৬ টার দিকে নিজ বসত ঘর থেকে বের হয়ে গিয়ে নিখোঁজ হয় স্কুলছাত্র আতিকুর রহমান কিরন ওরফে অনিক।

এ ঘটনায় নিখোঁজের পরদিন ২৭ নভেম্বর অনিকের মা রোজিনা আক্তার বাদি হয়ে মোহনগঞ্জ থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করেন।

নিখোঁজ ওই স্কুলছাত্রের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আতিকুর রহমান কিরন ওরফে অনিক গত ২৬ নভেম্বর খুব ভোরে ঘুম থেকে উঠে কাউকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ মিলছে’না। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় সন্ধান করেও তার হদিস পাননি।

সন্তানের খোঁজে দিশেহারা মা রোজিনা আক্তার বলেন, আমার স্বামী একজন দিনমজুর। অনেক কষ্ট কই’রা বড় দুই ছেলেরে লেখাপড়া করাইতাছি। কিন্তু গত ১০ দিন ধই’রা আমার মেজো ছেলে আতিকুর রহমান কিরন ওরফে অনিকে খোঁই’জা পাইতাছিনা। থানায় জিডিও করছি। আর আমরাতো খাওয়া-দাওয়া ছাইড়া দেশের কত জায়গায় খোঁজতাছি, তাও আমার অনিকের খোঁজ পাইতাছিনা। কথা বলার শেষে তিনি তার ছেলেকে খোঁজে পেতে সকলের সহযোগিতা কামনা করেন।

উপজেলার খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.গোলাম মৌলা বলেন, আতিকুর রহমান ওরফে অনিক আমাদের �

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa