- - -

নেত্রকোনায় সোমেশ্বরী নদীর পানি আগের থেকে অনেক তীব্র গতিতে বেড়ে যাচ্ছে

Print News

নেত্রকোনায় সোমেশ্বরী নদীর পানি আগের থেকে অনেক তীব্র গতিতে বেড়ে যাচ্ছে

 

ভালো নেই আমরা।
আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো! বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়াই এক অসহায় মায়ের আর্তনাদ!

ভারতের মেঘালয় রাজ্যে সীমান্ত এলাকা গারো পাহাড়ি অঞ্চল দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের খুজিগড়া গ্রামের ভেতর দিয়ে ছোট পাহাড়ি নদী ডাব্রাস ও নেত্রী বয়ে গেছে। উজানের ঢলের পানি আর বৃষ্টিতে গতকাল বৃহস্পতিবার রাতে নদী দুইটি উপচে পানি খুজিগড়া ও বগাউড়া গ্রামে ঢুকে পড়ে। এতে করে সেখানের অনেক বাড়িতেও পানি ঢুকেছে।
এবং এলাকার ৩২ শতাংশ ফসলি জমি বালিতে ঢাকা পড়ে গেছে।’

গারো পাহাড়ের পাদদেশে বন্যার করালগ্রাসে নেত্রকোণায় দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পানি আগের থেকে অনেক তীব্র গতিতে বেড়ে যাচ্ছে। শেরপুর, ময়মনসিংহ এবং নেত্রকোনার বিশাল এলাকাজুড়ে বাড়িঘর তলিয়ে গেছে। বন্যার পানি দ্রুত বৃদ্ধির ফলে এই অঞ্চলগুলির হাজার হাজার মানুষ চরম দুরবস্থার মধ্যে পড়েছে। বাড়িঘর প্লাবিত হওয়ায় তারা এখন নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন। বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং নারীরা আরও বেশি অসহায় অবস্থায় রয়েছেন।
স্থানীয় সূত্র অনুযায়ী, এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সবচেয়ে জরুরি প্রয়োজন উঁচু আশ্রয়স্থল, শুকনো খাবার এবং শিশুদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা। যেহেতু বন্যার কারণে রান্নার ব্যবস্থা ব্যাহত হয়েছে, তাই রান্না করা খাবারের পাশাপাশি শুকনো খাবার সরবরাহ অতি জরুরি হয়ে পড়েছে।
ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মানুষের অবস্থা চরম উদ্বেগজনক। পানি আগের থেকে অনেক তীব্র গতিতে বেড়ে যাচ্ছে। তাদের আশ্রয়, খাদ্য ও পানীয় সংকটের কারণে অবিলম্বে সহায়তা প্রয়োজন। পরিস্থিতি বিবেচনায় দ্রুত ত্রাণ কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা সাহায্য করতে চান, ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত সহায়তা কার্যক্রম শুরু করুন!

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa