- - -

নেত্রকোনায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Print News

নেত্রকোনায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

 

নেত্রকোনায় জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল হয়েছে।
গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠ পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে,কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণা জেলা ছাত্রদলের এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

আজ সোমবার বেলা ১২ টায় পুরাতন কালেক্টর মাঠ থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামছুল হুদা শামিমসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নের্তবৃন্দ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa