- - -

নেত্রকোনায় চাঁদা আদায় কালে পৌর ছাত্রদলের আহ্বায়ক সেনাবাহিনীর হাতে আটক

Print News

নেত্রকোনায় চাঁদা আদায় কালে পৌর ছাত্রদলের আহ্বায়ক সেনাবাহিনীর হাতে আটক

 

নেত্রকোনায় পৌর শহরের অজহর রোড এলাকায় ট্রাক থেকে চাঁদা আদায়কালে নেত্রকোনা পৌর ছাত্রদলের আহ্বায়ক জুনু খান মিল্কি ও সমীরন নামে দুই চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনী।

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) ভোরে তাদের আটক করা হয়। সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের অধীন নেত্রকোনা জেলায় দায়িত্বরত ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর মো. জিসানুল হায়দার এ তথ্য নিশ্চিত করেন।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে- ৯৩টি গুড়ের বক্স, ৪০টি গুড়ের টিন, দুই বস্তা রসুন, তিন বস্তা পেঁয়াজ এবং সন্ত্রাসীদের ব্যবহারকৃত দুটি মোটরসাইকেল।

আটককৃতরা হলেন- নিউ টাউন এলাকার মৃত সামসুদ্দিন খান মিল্কির ছেলে জুনু খান মিল্কি (৩৫) এবং বলাই নগুয়া এলাকার বিজয় তালুকদারের ছেলে সমীরন (৩০)।

ট্রাকচালক মো. হোসেন আলী বলেন, রাজশাহী থেকে গুড়, পেঁয়াজ ও রসুন নিয়ে নেত্রকোণা পৌর শহরের অজহর রোড এলাকায় মঙ্গলবার ভোরবেলায় পৌঁছান। এ সময় দুটি মোটরসাইকেলে করে কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্র দেখিয়ে চাঁদা দাবি করে। বিষয়টি ফোনে পণ্যের মালিককে জানানোর পর সেনা সদস্যরা এসে দুজনকে আটক করতে সক্ষম হন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa