- - -

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

img 20261016 wa0127
Print News

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

​শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ডিউটিরত পুলিশ সদস্যদের নিয়ে পুলিশ লাইন্স নেত্রকোনায় একটি গুরুত্বপূর্ণ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।আজ ১৬ অক্টোবর শুক্রবার নেত্রকোণা জেলা পুলিশ আয়োজিত এই ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার বলেন, “দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ পুলিশের পবিত্র দায়িত্ব ও কর্তব্য।” পূজা চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ব্রিফিংয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য দিকগুলোর মধ্যে রয়েছে— প্রতিটি পূজামণ্ডপে সতর্ক নজরদারি বজায় রাখা এবং সিসিটিভি ক্যামেরা, চেকপোস্ট ও টহল কার্যক্রম সর্বদা সক্রিয় রাখা; ডিউটির সময় সর্বোচ্চ ধৈর্য, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখা এবং আগত ভক্ত ও দর্শনার্থীদের সাথে সদাচরণ ও বিনয়ী আচরণ করা; সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ দ্রুত চিহ্নিত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা এবং ভিড় নিয়ন্ত্রণে সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করা; যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে ট্রাফিক পুলিশকে সার্বিক সহযোগিতা প্রদান করা; আইন-শৃঙ্খলা রক্ষায় স্থানীয় পূজা উদযাপন কমিটি ও স্বেচ্ছাসেবকদের সাথে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখা; এবং ডিউটিরত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার বা কোনো ধরনের অমনোযোগিতা পরিহার করে জরুরি অবস্থায় দ্রুত সিদ্ধান্ত নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। পুলিশ সুপার তাঁর বক্তব্যে আরও বলেন, “আপনাদের নিষ্ঠা, আন্তরিকতা ও সতর্কতাই জনগণের আস্থা অর্জনের মূল চাবিকাঠি। পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই শান্তিপূর্ণভাবে এই উৎসব উদযাপন সম্ভব।” ব্রিফিং শেষে পুলিশ সুপার ডিউটিরত সকল সদস্যকে উৎসাহ জোগান এবং অর্পিত দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান। উক্ত ব্রিফিং প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) জনাব সাব্বির হাসান এবং সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) জনাব গোলাম মোস্তফা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa