
কালকিনিতে নবজাতককে গাছের চারা ও জন্ম নিবন্ধন সনদ প্রদান
‘আজকের শিশু আগামীর প্রাণ, একটি চারা গাছ পৃথিবীর নতুন প্রাণ’-এই স্লোগানকে সামনে রেখে নবজাতককে উপহার হিসেবে একটি ফলজ গাছের চারা ও জন্ম নিবন্ধন সনদ প্রদান করা হয়েছে।
শুক্রবার সকালে কালকিনি পৌর প্রশাসনের উদ্যোগে এবং কালকিনি পৌরসভার অর্থায়নে পৌর সভা এলাকায় জন্ম গ্রহণ করা নবজাতকদের পরিবারের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবজাতকদের পরিবারের হাতে চারা তুলে দেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।
এ সময় আরো উপস্থিত ছিলেন কালকিনি পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস,কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহিরুল আলম,কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বেপারী, বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান বেপারী, কালকিনি পৌর সভার জন্য নিবন্ধন রেজিস্টার মোকাদ্দেস সিকদার সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
![]()









