- - -

নিষিদ্ধ ব্যাটারীচালিত অটোরিকশা বন্ধে কঠোর অবস্থানে ডিএমপি

Print News

নিষিদ্ধ ব্যাটারীচালিত অটোরিকশা বন্ধে কঠোর অবস্থানে ডিএমপি

 

রাজধানীর প্রধান সড়কগুলোসহ সব রাস্তায়ই বাধাহীন ভাবেই চলছে ব্যাটারিচালিত অটোরিকশাসহ নিষিদ্ধ যানবাহন, যা পথের বিশৃঙ্খলা বাড়িয়েছে বহুগুণ। তেমনি যানজটের ভোগান্তি বেড়েছে অনেক বেশি। ঘণ্টার পর ঘণ্টায় পথের জটলায় নাকাল হতে হচ্ছে নগরবাসীকে।

তবে সম্প্রতি ঢাকা শহরের মূল সড়ক থেকে ব্যাটারিচালিত অটোরিকশা উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

এরই অংশ হিসেবে ডিএমপির মিরপুর বিভাগ এলাকায় তিন শতাধিক অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ। ৩০০ ব্যাটারিচালিত অটোরিকশাকে ডাম্পিং ও ব্যটারিজব্দসহ আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে দেওয়া যাবে না
তিনি জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মিরপুর বিভাগ অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে।

শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মিরপুরের ১৬টি পয়েন্টে চেকপোস্টের মাধ্যমে এই অভিযান চালানো হয়।

অভিযানের সময় তিন শতাধিক অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে ডাম্পিং ও ব্যটারিজব্দসহ আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa