
নির্যাতনে স্ত্রীর মৃত্যু : হাসপাতালে লাশ রেখে পালিয়েছে স্বামী
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় স্বামীর নির্যাতনে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে স্বামীর সঙ্গে নির্যাতনে শরীক ছিলেন শ্বশুর-শাশুড়িও।
নিহত ওই গৃহবধূর নাম ফারছিনা আক্তার নিপা (২০)। ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে গতকাল (১৫মার্চ) সকালে নিহতের বাবার গ্রাম হাতিয়ার দক্ষিণ বিরবিরিতে লাশ দাফন করা হয়।
অভিযোগ উঠেছে যে, নির্মম নির্যাতনে অজ্ঞান হওয়া গৃহবধূকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই হাসপাতালে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর নিপার মৃত্যু হয়। পরে তার লাশ গ্রহণে গিয়ে বিপত্তিতে পড়েন স্বজনরা। কারণ ঢামেকের রেজিস্ট্রিতে রোগীর প্রকৃত পরিচয় গোপন করে স্বামী ইরাক উদ্দিন। তিনি হাসপাতালে লাশ রেখেই পালিয়ে গেছেন।
এদিকে নিহতের পরিবার সূত্রে জানা যায়, ২০১৭ সালে পারিবারিক ভাবে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের জমিদার পাঞ্চায়েত বাড়ির আলাউদ্দিনের ছেলে আজমীর হোসেন ওরপে ইরাক উদ্দিনের সাথে দক্ষিণ বিরবিরি গ্রামের খবির উদ্দিনের মেয়ে নিপার বিয়ে হয়। তাদের সংসারে ২টি সন্তান রয়েছে।
বিয়ের পর থেকে মোটা অঙ্কের টাকার দাবি করে আসছিল স্বামীর পরিবার। টাকা, স্বর্ণালঙ্কার প্রায় দেওয়া হয়েছে। স্বামী ওষুধ কোম্পানিতে চাকরি করে বিধায় বারবার তার টাকার দরকার হয়। ফলে টাকাসহ বিভিন্ন অজুহাতে স্বামী ইরাক, শ্বশুর আলাউদ্দিন ও শাশুড়ি প্রায়ই নির্যাতন করতেন। ঘটনারদিন গৃহবধূ তাদের অন্যায় দাবির প্রতিবাদ করলে স্বামীসহ সবাই তাকে এ নির্যাতন করে এবং শ্বশুরের পরিবার এ ঘটনাকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছে বলেও জানান নিহতের স্বজনরা।
ঢামেকে নিপার মৃত্য হলে তার বাবা বাদী হয়ে ঢাকা শাহবাগ থানায় জিডি করেন। জিডি নং-৬৮৭, ১০/০৩/২০২৪।
এ ঘটনায় হাতিয়া থানা অফিসার ইনচার্জ জিসান আহমেদ জানান, ঘটনাটি ঢাকা মেডিকেল থেকে জানানো হয়েছে কিন্তু নিহতের স্বজনদের কেউ এখন পর্যন্ত অভিযোগ দেয়নি। তবে নিহতের মামা ইরাকসহ বাকিস্বজনরা জানান ওদের আত্মীয়রা প্রভাবশালী, থানায় মামলা দিলে বিচার পাবো না।
তাই নোয়াখালী জেলা কোর্টে মামলার দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। নিহতের স্বামী অভিযুক্ত আজমীর হোসেন ওরফে ইরাক মোবাইলে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি কলটি কেটে দেন। তিনি হাতিয়ায় বায়ো ফার্মা ওষুধ কোম্পানিতে চাকরি করেন।
![]()









