- - -

নিম্ন আসামে নতুন করে বন্যার আশংকা, উজানে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪১

Print News

নিম্ন আসামে নতুন করে বন্যার আশংকা, উজানে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪১

 

আসামরাজ্যের চলমান বন্যা পরিস্থিতির মধ্যেই নিপকোর দিয়াং জলবিদ্যুৎ প্রকল্পের তিনটি গেট খুলে জল ছাড়া হয়েছে। এর জেরে গোলাঘাট সহ নিম্ন আসামের বিস্তীর্ণ এলাকার নদনদীর জলস্তর আরও বাড়তে পারে বলে আশংকা তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহবান জানিয়েছে। অন্যদিকে, উজান আসামের বন্যা পরিস্থিতির এখনও উল্লেখযোগ্য উন্নতি হয়নি। বৃহস্পতিবার (২৩ জুলাই ) ও শিবসাগর, চরাইদেউ এবং যোরহাট জেলার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন রয়েছে। লক্ষাধিক মানুষ বন্যার কারণে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। সাম্প্রতিক বন্যায় ইতিমধ্যেই ৪১ জনের ও  বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া হাজার হাজার হেক্টর কৃষিজমি প্লাবিত হওয়ায় কৃষি ক্ষেত্র ব্যাপক ক্ষয় ক্ষতির আশংকা দেখা দিয়েছে। বন্যাকবলিত এলাকাগুলিতে প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালানো  হচ্ছে। মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, শিবসাগর সহ রাজ্যের বিভিন্ন এলাকা থেকে এখন ও পর্যন্ত

১০০ জন নিখোঁজ রয়েছেন। নাগাল্যান্ডে মেঘভাঙা বৃষ্টির প্রভাবে শিবসাগর, চরাইদেউ এবং যোরহাট জেলার বন্যা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। কিছু এলাকার জল কিছুটা কমলেও অধিকাংশ অঞ্চলে পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa