
নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি বিপাকে নিম্নআয়ের মানুষ
কালিগঞ্জের বিভিন্ন হাট বাজারে কাচা বাজারের ঊর্ধ্বগতির দামে নিম্ন আয়ের মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এছাড়া সকল প্রকার সবজিতেও নেই স্বস্তি। কাঁচা মরিচ, বেগুন, আলু ও পেঁয়াজ সহ অনেক নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় নিরুপায় ক্রেতারা। চলমান ঊর্ধ্বগতি বাজারে কিছুতেই হিসেব মিলছে না মানুষের। পাল্লা দিয়ে বাড়ছে অনেক সবজির দাম। ফলে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এখন সকল প্রকার সবজি সহ বেগুন, কাচা মরিচ, আলু ও পেঁয়াজের বাজার লাগামহীন থাকায় ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে খেটে খাওয়া মানুষের। নিরুপায় হয়ে সবজি সহ প্রয়োজনীয় জিনিস পত্র চাহিদার তুলনায় কম ক্রয় করছেন।বুধবার ১৬ অক্টোবর সরজমিনে উপজেলার কুশুলিয়ার হাটে গিয়ে দেখা যায়। বেগুন কেজিপ্রতি ১২০ টাকা, কাঁচা মরিচ ৪০০ টাকা, দেশি পেঁয়াজ বিক্রি করছেন ১১০ টাকা, এলছি পেঁয়াজ ৯০ টাকা। কাঁচকলা ৫০ টাকা, বরবটি ৬০ টাকা, ঢেঁড়স ৫০, টাকা গোল আলু ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, দরে বিক্রি হচ্ছে। এদিকে খুচরা সবজি বিক্রেতা আলতাফ হোসেন, মফিজুর রহমান, নুর ইসলাম সহ অনেকেই খুচরা সবজি বিক্রেতা জানান, আমরা পাইকারি দামের চেয়ে সামান্য লাভ করেই সবজি বিক্রি করে থাকি। কিছুদিন আগে সবজির বাজার কম ছিল। তাই ক্রেতারা বেশি ক্রয় করত। এখন দাম বৃদ্ধি পাওয়ায় ক্রেতারা চাহিদার তুলনায় কম ক্রয় করছেন। এখন স্থানীয় ভাবে বিভিন্ন ধরনের সবজির আমদানি না হওয়ায় দাম বেড়েছে বিক্রিও কমেছে। ক্রেতা সুরত আলী বলেন, সব ধরনের সবজির দাম বেড়েছে। এটা সম্পূর্ণ কারসাজি। বাজার তো সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। বাজার ঘুরে দরদাম সম্পর্কে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বাজারে ৫০ থেকে ১২০ টাকা কেজির নিচে কোনো সবজি নেই। এ বছর এ সময়ে সবজির দাম অনেক বাড়তে শুরু করছে। এছাড়া মরিচের দাম, বেগুনের দাম, মিষ্টি কুমড়ার দাম, পেঁয়াজের দাম ও আলুর দাম না কমিয়ে বরং বৃদ্ধি পেয়েছে। আমাদের মতে নিম্ন আয়ের মানুষের জীবন চলা খুব কঠিন হয়ে গেছে বলে জানান তারা।
![]()








