- - -

নাসিরনগরে বিস্ফোরক আইনে করা মামলায় দুইজন বর্তমান ইউপি চেয়ারম্যান গ্রেফতার

Print News

নাসিরনগরে বিস্ফোরক আইনে করা মামলায় দুইজন বর্তমান ইউপি চেয়ারম্যান গ্রেফতার

‎
‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আজহারুল ইসলাম চৌধুরী ও চাতলপাড় ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম কে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ।
‎
‎আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুরবেলায় নাসিরনগর উপজেলা পরিষদের সামনে থেকে চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামকে ও নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে গোয়ালনগর ইউনিয়নে চেয়ারম্যান আজহারুল ইসলাম চৌধুরীকে গ্রেফতার করা হয়।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, গত ২০২৪ সালের ১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে ১১৮ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা করেন নাসিরনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহ আলম পাঠান। ওই মামলার এজাহার ভুক্ত আসামি হলেন চাতলপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম ও গোয়ালনগর ইউনিয়নের চেয়ারম্যান আজহারুল হক চৌধুরী ।
‎গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানা পুলিশ পরিদর্শক তদন্ত শ্রী কৃষ্ণ দাস।
‎তিনি বলেন, তাদের নামে বিস্ফোরক আইনে মামলা রয়েছে, আজ দুপুরে তাদের নাসিরনগর থেকে গ্রেফতার করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa