- - -

নাশকতা মামলার আসামি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম আটক

Print News

নিজস্ব প্রতিবেদক

মীরসরাই থানার ককটেল বিস্ফোরণ এবং নাশকতা মামলার পলাতক আসামি চট্টগ্রাম উত্তর জেলার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সরোয়ার উদ্দিন সেলিমকে গ্রেফতার করেছে  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার(১০ ডিসেম্বর)  নগরের সিনেমা প্যানেল মোড় এলাকায়  অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব -৭ জানায়, আসামি জিজ্ঞাসাবাদে স্বীকার করে,  সে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এবং অবরোধ কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে গত ৮ নভেম্বর মীরসরাই এলাকায় যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, ভাংচুর, অগ্নি সংযোগসহ নাশকতা সৃষ্টি করে।  সিডিএমএস পর্যালোচনায়  আসামি সারোয়ার উদ্দিন সেলিম এর বিরুদ্ধে  মীরসরাই, জোরারগঞ্জ, ফেনী সদর মডেল থানা এবং চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানায় সরকারী সম্পত্তির ক্ষতিসাধন, বেআইনি সমাবেশ, নাশকতা, হত্যাচেষ্টাসহ সর্বমোট ৯ টি মামলা পায় র‌্যাব।

র‌্যাব-৭ সিনিয়র সহকারী পরিচালক নূরুল আবছার বলেন, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মীরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa