- - -

নালা বন্ধ করায় কুড়িখাই মাঠে জলাবদ্ধতা!

Print News

নালা বন্ধ করায় কুড়িখাই মাঠে জলাবদ্ধতা!

 

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের কুড়িখাই গ্রামে হযরত শাহ্ সামসুদ্দীন (রহঃ) এর ৪০০ বৎসরের ঐতিহ্যবাহী মেলা মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মেলা মাঠ থেকে পানি যে  খাল বা নালা দিয়ে অপসারিত হতো, সেই খাল বা নালা ভরাট করে বসত বাড়ী তৈরী করেছে স্থানীয়  একটি প্রভাবশালী মহল। এতে মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে মেলা অনুষ্ঠানে অনিশ্চয়তা দেখা দিয়েছে। স্থানীয়ভাবে প্রভাবশালী মহলটি শক্তিশালী হওয়ায় এ নিয়ে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না কেউই।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ৪০০ বছরের ঐতিহ্যবাহী মেলাটি এ বছর স্থানীয় কিছু ব্যক্তির নালা বন্ধ করে বসতভিটা তৈরি করায় মেলা অনুষ্ঠানের অনিশ্চয়তা দেখা দিয়েছে। স্থানীয়দের মাঝে এ নিয়ে নেতিবাচক মন্তব্য ও ক্ষোভ লক্ষ করা গেছে।

এ বিষয়ে মেলা কমিটির নেতৃস্থানীয় ব্যাক্তি শাহ্ জাফর গণমাধ্যমকে জানান, হযরত শাহ্ সামসুউদ্দীন (রহঃ) এর মেলা আর কিছুদিন বাকি আছে। ফেব্রুয়ারীর প্রথম দিকেই মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে মাঠের পানি নিষ্কাষণের ব্যবস্থা না থাকায় মেলা আয়োজনে অনিশ্চয়তায় ভুগছি। প্রশাসন যদি দ্রুত হস্তক্ষেপ না করে তাহলে এ বছর মেলা আয়োজনে কষ্ট হবে।

এ বিষয়ে নালা বন্ধ করে বসভিটা তৈরিকারী ব্যক্তিদের সাক্ষাৎকার নিতে গেলে তারা গণমাধ্যমে কথা বলতে অনীহা প্রকাশ করেন।

এ বিষয়ে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেলা কমিটির সভাপতি ওয়াহিদুজ্জামান গণমাধ্যমকে জানান তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa