
নারীর হাত ধরে গ্রামে স্বাস্থ্যসেবা: এগিয়ে আসছেন সনিয়া
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার মুশুরিকাঠি গ্রামের কৃতি সন্তান সনিয়া সম্প্রতি বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে নিবন্ধিত কমিউনিটি প্যারামেডিক হিসেবে সনদ অর্জন করেছেন। তিনি ডিডব্লিউএফ কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট, পটুয়াখালী থেকে ২ বছর মেয়াদি কোর্স সম্পন্ন করেন এবং ২০২২ সালের জানুয়ারিতে ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হন। ২০২৩ সালের ২২ অক্টোবর তারিখে নিবন্ধন নম্বর ৩০৩৯ এর মাধ্যমে তার নাম অন্তর্ভুক্ত হয়।
চেম্বার ঠিকানা:
বিসমিল্লাহ ফার্মেসী
পানির ট্যাংক, টাউন কালিকাপুর, পটুয়াখালী সদর
বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশনের সভাপতি আবু হানিফ বলেন —
“সনিয়ার মতো নিবেদিতপ্রাণ ও শিক্ষিত কমিউনিটি প্যারামেডিকদের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠী এখন ঘরে বসেই মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পাচ্ছে। আমরা তাকে অভিনন্দন জানাই এবং তার ভবিষ্যৎ কর্মময় জীবনের জন্য শুভকামনা জানাচ্ছি। কমিউনিটি প্যারামেডিক সেবাকে এগিয়ে নিতে তার মতো তরুণীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
![]()









