- - -

নারায়ণগঞ্জে অমানবিকতা: টাকা না পেয়ে দৃষ্টি প্রতিবন্ধীকে জেলে পাঠালেন ওসি

Print News

নারায়ণগঞ্জে অমানবিকতা: টাকা না পেয়ে দৃষ্টি প্রতিবন্ধীকে জেলে পাঠালেন ওসি

নারায়ণগঞ্জের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকাত আলীর বিরুদ্ধে নিরীহ মানুষকে হয়রানি, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া এবং অর্থ আদায়ের মতো গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় ভুক্তভোগী ও বিভিন্ন সূত্রের অভিযোগে বলা হয়েছে, ওসি লিয়াকাত আলী তার ক্ষমতার অপব্যবহার করে একটি ভয়ের পরিবেশ তৈরি করেছেন এবং সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধি পর্যন্ত অনেকেই তার হয়রানির শিকার হচ্ছেন।

অভিযোগে বলা হয়, ২০০১ ব্যাচের পুলিশ কর্মকর্তা লিয়াকাত আলী বন্দর থানায় যোগ দেওয়ার পর থেকে মামলা ও গ্রেফতার বাণিজ্য শুরু করেন। শিল্প প্রতিষ্ঠান কম থাকায় আবাসিক এলাকা হিসেবে পরিচিত এই অঞ্চলে তিনি সাধারণ মানুষকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করছেন বলে অভিযোগ। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা দিয়ে আদালতে চালান করে দেওয়া হয় বলেও ভুক্তভোগীরা জানান।

দৃষ্টি প্রতিবন্ধীকে হয়রানি: বন্দর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা দৃষ্টি প্রতিবন্ধী অপুকে তার নিজ বাসা থেকে গভীর রাতে গ্রেফতার করা হয় বলে অভিযোগ। অপুর পরিবারের কাছে মোটা অংকের অর্থ দাবি করা হয়। পরিবারটি তাৎক্ষণিকভাবে টাকা জোগাড় করতে না পারায় পরের দিন অপুকে একটি রাজনৈতিক মামলায় আদালতে পাঠানো হয়। তবে আদালত তার শারীরিক প্রতিবন্ধকতার বিষয়টি বিবেচনা করে জামিন মঞ্জুর করেন। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

জনপ্রতিনিধিদের কাছ থেকে অর্থ আদায়: ধামগড় ও মদনপুর ইউনিয়নের দুইজন জনপ্রতিনিধির কাছ থেকেও ওসি লিয়াকাত আলী বিপুল পরিমাণ অর্থ আদায় করেছেন বলে অভিযোগ উঠেছে, যা বর্তমানে স্থানীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

অভিযোগ রয়েছে, বন্দর থানায় বদলি হয়ে আসার আগে ওসি লিয়াকাত আলী রূপগঞ্জ থানায় কর্মরত ছিলেন। শিল্পাঞ্চল হওয়ায় সেখানে তিনি বিভিন্ন শিল্প মালিকদের হামলা-মামলার ভয় দেখিয়ে কোটি কোটি টাকা আদায় করে বিপুল সম্পদের মালিক হয়েছেন বলেও গুরুতর অভিযোগ রয়েছে।

এই সকল অভিযোগের বিষয়ে জানতে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকাত আলীর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।

এলাকার সাধারণ মানুষের মধ্যে এসব ঘটনায় চাপা আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। তারা বলছেন, একজন আইন প্রয়োগকারী কর্মকর্তার এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। ভুক্তভোগী পরিবারগুলো এবং স্থানীয় সচেতন মহল এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa