
নান্দাইলে বিএনপি’র অবরোধের সমর্থনে
বিক্ষোভ মিছিল ॥ পুলিশের বাধায় মিছিল পন্ড
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের মাজার বাসট্যান্ড এলাকায় বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চলমান অবরোধ কর্মসূচীর সমর্থনে এক বিক্ষোভ মিছিল বের হয়ে হাইওয়ে রাস্তায় আসার সময় পুলিষের বাধার মুখে মিছিলটি পন্ড হয়ে যায়। বেলা ১১টার দিকে বিএনপি নেতা কর্মীরা মিছিল বের করে আনওয়ারুল হোসেন খান চৌধুরী মহিলা কলেজের সামনে এলে পুলিশ বাধা দেয়। এসময় মিছিলকারীরা পুলিশের সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে পরে। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে টিয়ার গ্যাস নিক্ষেপ করলে মিছিলটি ছত্রবঙ্গ হয়ে যায়। পুলিশের টিআর গ্যাস নিক্ষেপে ৭/৮জন বিএনপির নেতাকর্মী আহত হয়েছে বলে জানাগেছে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ওবায়দুল হক জানান, মিছিল থেকে পুলিশের দিকে ইট-পাট খেল নিক্ষেট করায় ২জন পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের নান্দাইল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। উক্ত ঘটনায় মাজার বাসট্যান্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
![]()









