- - -

নাটকীয় বিয়ে : প্রকৌশলীর অভিনব ফাঁদ

Print News

হাটহাজারী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মুমিনুল হকের বিরুদ্ধে বিয়ের নাটক সাজিয়ে প্রতারণার ফাঁদ পেতে সংসার করে প্রতারণার অভিযোগে চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী এক নারী।
ভুক্তভোগী নারীর সাথে কথা বলে জানা যায়, অভিযুক্ত মুমিনুলের সাথে ২০২০ সালের ডিসেম্বরে মোবাইল ফোনে পরিচয় হয় এই নারীর। এক পর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে, একপর্যায়ে দুই মাস পর তা গড়ায় বিয়ে পর্যন্ত। তবে অভিযুক্তের বড় তিন ভাই অবিবাহিত এ অজুহাতে গোপন রাখা হয় বিয়ের সম্পর্ক। উভয় পরিবারে অগোচরে চলতে থাকে তাদের নতুন সংসার।
বিয়ের প্রায় আড়াই বছরের মাথায় আসল মুখোস বেরিয়ে আসে অভিযুক্তের। একটি মোবাইল কলের সূত্র ধরে জানা যায়, অভিযুক্ত পরকিয়ায় আসক্ত। প্রতিবাদ করায় শুরু হয় ভুক্তভোগী নারীর উপর মানসিক নির্যাতন। এক পর্যায়ে ভুক্তভোগী নারীর সাথে বিয়ের সম্পর্ককে অস্বীকার করে সম্পর্ক ছিন্ন করে অভিযুক্ত মুমিন। পরে আদালতে মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারি হলে নগরের বাসা ও হাটহাজারীর কর্মস্থল থেকে কৌশলে আত্মগোপনে চলে যায় অভিযুক্ত মুমিনুল।
ঘটনার সত্যতা জানতে অভিযুক্তের মুঠোফোনে বার বার চেস্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে জানতে চাইলে পৌর প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হান জানান, মামলার কপি পাওয়ার পর পরই সরকারি নিয়ম অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa