- - -

নরসিংদীর শিবপুরে মৎস্যজীবী লীগ এর ভাইকে বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নরসিংদীর শিবপুরে মৎস্যজীবী লীগ এর ভাইকে বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

 

নরসিংদীর শিবপুরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত শিবপুর উপজেলা মৎস্যজীবী লীগের নেতার ভাই শরীফ মিয়া (৩৮) চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তার নিজ বাড়ির ভিতরে ঢুকে অতকৃত হামলা চালায় দুর্বিতরা। দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অদ্য ৩০ জানুয়ারি ২০২৬ ইং শুক্রবার ঢাকা একটি প্রাইভেট হাসপাতালে মৃত্যুবরণ করেন।তার মৃত্যুর সংবাদে পুরো এলাকায় শোকের ছায়া ও নিন্দার ঝড় বইছে।
​নিহত শরীফ মিয়া যশোর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়েরের বড় ভাই। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল একদল সশস্ত্র দুর্বৃত্ত শরীফ মিয়ার ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি তার।​জনমনে আতঙ্ক ও নিরাপত্তা শঙ্কা
​এই হত্যাকাণ্ডের পাশাপাশি নরসিংদীর বেলাবোতে বস্তাবন্দি অবস্থায় আরও একজন যুবলীগ নেতার মরদেহ উদ্ধারের ঘটনায় নরসিংদীর জেলায় সার্বিক নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। একের পর এক রক্তক্ষয়ী সংঘর্ষ ও খুনের ঘটনায় জনমনে প্রশ্ন উঠেছে আর কত রক্ত ঝরবে নরসিংদীতে ​নিহত শরীফ মিয়া শিবপুর উপজেলা মৎস্যজীবী লীগ এর নেতা।​বর্তমান পরিস্থিতি এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
​শরীফ মিয়ার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং এই বর্বরোচিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোক ও আতঙ্ক বিরাজ করছে।

Loading

Facebook
Twitter
LinkedIn

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ফেন্সিডিল ও মোটরসাইকেল জব্দ মাহিদুল ইসলাম ফরহাদ ​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান থেকে পৃথক দুটি অভিযান চালিয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এসব অভিযানে ৫০ বোতল ফেন্সিডিল ও একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়েছে।​বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এই দুটি অভিযান পরিচালিত হয়। ​প্রথম অভিযান (চকপাড়া বিওপি): সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে সকাল ০৬:৫০ মিনিটে চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া গ্রামে (সীমান্ত পিলার ১৮৩/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে) অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক মোটরসাইকেল আরোহী পালিয়ে গেলেও মালিকবিহীন ১টি মোটরসাইকেল আটক করা হয়।​দ্বিতীয় অভিযান (আজমতপুর বিওপি): একই দিন সকাল ০৮:৫০ মিনিটে আজমতপুর বিওপির আরেকটি বিশেষ টহল দল শাহবাজপুর ইউনিয়নের উপচকপাড়া গ্রামস্থ পাকা রাস্তায় (সীমান্ত পিলার ১৮২/২-এস হতে আনুমানিক ৮০০ গজ অভ্যন্তরে) অভিযান চালায়। এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। ​উভয় অভিযানে জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেলের আনুমানিক বাজার মূল্য ১,৪০,০০০ (এক লক্ষ চল্লিশ হাজার) টাকা। জব্দকৃত মালামালের বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, “বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Su Mo Tu We Th Fr Sa