- - -

নরসিংদীতে পর্ণো ভিডিও তৈরীর মূল হোতা আটক

img 20261106 wa0207~2
Print News

নরসিংদীতে পর্ণো ভিডিও তৈরীর মূল হোতা আটক

 

নরসিংদীতে স্ত্রী সহ পরিবারের সদস্যদের দিয়ে পর্ণো ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্ণোসাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নরসিংদীর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এর গোপন তথ্যের ভিত্তিতে,৬ নভেম্বর ২০২৬ ইং শুক্রবার পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পলাশ থানা অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃত গিয়াস উদ্দিন (৪০) গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ঘোনাপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে। জেলা গোয়েন্দা ও পুলিশ সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে গিয়াস উদ্দিন নরসিংদীর মাধবদী থানার ভগীরথপুর এলাকার ইসলাম সিএনজি সংলগ্ন একটি বাসা ভাড়া নিয়ে নিজের স্ত্রী,মেয়ে,শালী এবং ভাগ্নির নগ্ন ভিডিও তৈরি করতেন। পরবর্তীতে এসব অশ্লীল ভিডিও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিভিন্ন আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রি করতেন । তার বিরুদ্ধে ব্যাংক অ্যাকাউন্টেও সন্দেহজনক লেনদেনের প্রমাণ পায় জেলা এন এস আই,গোয়েন্দারা।
প্রশাসনের নজরদারি এড়াতে সম্প্রতি ওই পরিবারটি মাধবদীর ভগীরথপুর এলাকা ছেড়ে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকায় চলে যাওয়ার পরিকল্পনা করে। পরে তারা পাইকসা এলাকার মঞ্জুর মোর্শেদ লিটন নামের এক ব্যক্তির নবনির্মিত ভবনে বাসা বদল করে। ​গোপন সূত্রে এই তথ্য পাওয়ার পর এনএসআই এর চৌকস একটি দল তাদের মালামাল বহনকারী গাড়িটির ওপর নজরদারি শুরু করেন। পরবর্তীতে পলাশ থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে চক্রের মূল হোতা গিয়াস উদ্দিনকে আটক করতে সক্ষম হন।পলাশ থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন জানান,ওই বাসা থেকে পর্ণোগ্রাফি সংক্রান্ত নানা আলামত পাওয়া গেছে। অন্যান্য কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।
প্রশাসন সূত্রে এ তথ্য জানা যায়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa